| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৪

রিপোর্টারের নামঃ আবদুল আউয়াল মুন্না
  • আপডেট টাইম : 30-08-2025 ইং
  • 155480 বার পঠিত
সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৪
ছবির ক্যাপশন: সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে ৪ জন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে ৪ জন সন্ত্রাসীকে আটক করে।

আটকৃতরা হলো- বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. রুমন (২৫), সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. আশিক (৩৫) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।


সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশি অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন একটি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর