| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় উদ্বোধন হলো ‘আইকনিক স্পোর্টস জোন’

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 24-09-2025 ইং
  • 212451 বার পঠিত
রাঙ্গুনিয়ায় উদ্বোধন হলো ‘আইকনিক স্পোর্টস জোন’
ছবির ক্যাপশন: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’

ইসমাঈল হোসেন নয়ন: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামাইরহাট বাজারসংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠা এ স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুল হাসান বলেন, একসময় বিদ্যালয়ের এ পরিত্যক্ত স্থানে নেশাসহ নানা অপকর্মের আশঙ্কা ছিল। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে মাঠ তৈরির প্রস্তাব এলে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেয়।


তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। একটি মাঠও যদি সমাজের একজন তরুণকে অসৎপথ থেকে সৎপথে আনতে পারে, তাহলেই বিনিয়োগকারীদের শ্রম সার্থক হবে।”


তিনি আরও জানান, রাঙ্গুনিয়ার আশপাশের বিত্তশালীদের নিয়ে আরও কয়েকটি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। দায়িত্বকালীন সময়ে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যরা প্রীতি মিনিবার ফুটবল খেলায় অংশ নেন।


প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মাঠে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুবিধা থাকছে। আয়োজকদের দাবি, ফিফা অনুমোদিত টার্ফ ব্যবহারের ফলে মাঠটি সারা বছর খেলার উপযোগী থাকবে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর