| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় পরোয়ানাভুক্ত আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজ গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-10-2025 ইং
  • 143116 বার পঠিত
রাঙ্গুনিয়ায় পরোয়ানাভুক্ত আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা  রিয়াজ গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পরোয়ানাভূক্ত আসামী চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে সিএমপি’র চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ওসি এটিএম শিফাতুল মাজদার নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও এসআই মাফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় নিয়মিত মামলা ছাড়াও রাউজান থানার একাধিক মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আরও একটি খুন, একটি নরহত্যা, একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর