| বঙ্গাব্দ
ad728
ad728

চমেকে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো যুবকসহ পুরো গ্যাং আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 22-10-2025 ইং
  • 142234 বার পঠিত
চমেকে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো যুবকসহ পুরো গ্যাং আটক
ছবির ক্যাপশন: চট্টগ্রামে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পলায়ন, আটক ৭

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরি মেরে পালিয়ে যাওয়া ছিনতাইকারী মো. ইমাম হোসেন আকাশসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের জায়গাগুলোর মধ্যে ছিল চমেক হাসপাতাল, পতেঙ্গার কাঠগড়, সীতাকুণ্ডের ছোট কুমিরা এবং ইপিজেডের আকমল আলী বেড়িবাঁধ এলাকা। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—আনোয়ারার বরুমছড়া এলাকার মো. ইমাম হোসেন ওরফে আকাশ (২৫), মো. হোসেন (১৯), ভোলার রাব্বি ওরফে ছোট আকাশ (১৯), কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলা ক্রসিং এলাকার আছমা (২৮), কাঠগড় এলাকার মো. মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২৪)। 

তারা সবাই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “মেডিকেল থেকে পালানো ছিনতাইকারী আকাশসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

গত সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ পাহারার ফাঁকে পালিয়ে যায় ছিনতাই মামলার আসামি ইমাম হোসেন আকাশ। তাকে ছিনিয়ে নিতে হাসপাতালের ভেতরে এক পুরুষ ও দুই নারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে আহত হন এক পুলিশ সদস্য।

এর আগে একই দিন দুপুরে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে। 

পরে পথচারীদের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় ইমাম হোসেন আকাশ ও আহত চীনা নাগরিককে চমেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর