নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি মোড় এলাকায় শক্তির মহড়া প্রদর্শন, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি ও একটি ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করা হয়।
বুধবার (২৩ অক্টোবর ২০২৫) রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের মাননীয় উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) কোতোয়ালী জোনের তত্ত্বাবধানে।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ ফজলুল কবির (২৬), পিতা- নুরুল আলম, মাতা- খোরশিদা আক্তার, গ্রামের বাড়ি পটিয়া, চট্টগ্রাম।
২️⃣ মো. রাব্বি হোসেন (২২), পিতা- মো. সেলিম, মাতা- পারভীন বেগম, গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৩️⃣ মঈনুল ইসলাম (২১), পিতা- আ. সালাম, মাতা- নুর বেগম, গ্রামের বাড়ি পটিয়া, চট্টগ্রাম।
৪️⃣ মো. মারুফ হোসেন (২২), পিতা- রফিকুল ইসলাম, মাতা- নিলুফা বেগম, গ্রামের বাড়ি বেগমগঞ্জ, নোয়াখালী।
৫️⃣ মো. রেদওয়ান (১৯), পিতা- হাশেম উল্লাহ, মাতা- হাসিনা বেগম, গ্রামের বাড়ি কক্সবাজার।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার এ্যাডামস গার্মেন্টস সংলগ্ন হোটেল আরমানের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান করছিল। তারা দলবদ্ধভাবে সিআরবি মোড়ের কাঠের বাংলোর সামনে রাস্তার উপর শক্তি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তল্লাশিকালে তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি ও একটি ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করা হয়।
ঘটনার পর বাদী থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করলে কোতোয়ালী থানায় মামলা (নং-৪০, তারিখ ২৩/১০/২০২৫) দায়ের করা হয়। মামলাটি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী/২০১৯) এর ৪/৫ ধারায় রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |