| বঙ্গাব্দ
ad728
ad728

২৮৪ পেশাদার চালকের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 26-10-2025 ইং
  • 141336 বার পঠিত
২৮৪ পেশাদার চালকের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ চট্টগ্রামের রিফ্রেশার্স প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পেশাদার গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে ২৮৪ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন।


প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মোঃ মাহবুব কবির, চট্ট মেট্রো সার্কেল–২ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমদ এবং সহকারী মোটরযান পরিদর্শক মোঃ আবু নঈম।


বক্তারা বলেন, পেশাদার চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা দুর্ঘটনা কমানোর মূল উপায়। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক চালককে আইন মেনে চলতে হবে।

প্রশিক্ষণে আলোচনা হয়—সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক আইন, সড়ক পরিবহন আইন–২০১৮, মোটরযানের যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, কুয়াশায় নিরাপদ ড্রাইভিং, স্বাস্থ্যবিধি ও যাত্রীদের সঙ্গে আচরণবিধি ইত্যাদি বিষয়ে।


প্রশিক্ষণার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ব্রোশিউর বিতরণ করা হয়।

বিআরটিএ জানায়, প্রতি রবিবার ও বৃহস্পতিবার নিয়মিতভাবে এই রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিটি চালককে ৩০০ টাকা সম্মানী ও দুপুরের খাবার প্রদান করা হয়।


বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করবে এবং নিরাপদ সড়ক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর