| বঙ্গাব্দ
ad728
ad728

নগদ-এর টেরিটরি ম্যানেজার ইমতিয়াজ অভির অকাল মৃত্যুতে শোকের ছায়া

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 140327 বার পঠিত
নগদ-এর টেরিটরি ম্যানেজার ইমতিয়াজ অভির অকাল মৃত্যুতে শোকের ছায়া
ছবির ক্যাপশন: "নগদ-এর প্রাণবন্ত টেরিটরি ম্যানেজার ইমতিয়াজ অভির অকাল মৃত্যুতে শোক"

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত তরুণ পেশাজীবী ইমতিয়াজ অভি আর নেই। দীর্ঘদিনের প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল এই মানুষটি এক কঠিন অসুখে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে।

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, 

তিনি লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন। দ্রুত চিকিৎসা শুরু হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমতিয়াজ অভি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা অভি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ‘নগদ’-এ যোগ দেন। কর্মজীবনের অল্প সময়ের মধ্যেই সহকর্মীদের কাছে হয়ে উঠেছিলেন সবার প্রিয় একজন মানুষ। তার প্রাণবন্ত উপস্থিতি ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের জন্য তিনি ছিলেন সকলের আপন।

তার অকাল মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে ইমতিয়াজ অভি মা-বাবা, স্ত্রী, তিন বছরের এক সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর