চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) দুই থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। নবনিযুক্ত দুই কর্মকর্তা ইতোমধ্যে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।
সিএমপির জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সদরঘাট থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রহিম, আর আকবরশাহ থানায় ওসির দায়িত্বে নিয়োগ পেয়েছেন কামরুজ্জামান। তারা পূর্ববর্তী ওসিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।
সিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা ও থানা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এই বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে বদলিগুলো কার্যকর করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক সময়ে কিছু থানায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণে গতি আনতে সিএমপি ধারাবাহিকভাবে কর্মকর্তাদের রদবদল করছে। এরই অংশ হিসেবে সদ্য এই দুই থানায় নতুন ওসিদের দায়িত্ব দেওয়া হলো।
নবনিযুক্ত দুই ওসি তাদের দায়িত্ব গ্রহণের পর জনগণের সহযোগিতা নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরে এটি সিএমপির দ্বিতীয় ধাপের ওসি বদলি। গত সেপ্টেম্বরেও ১৩টি থানায় একযোগে ওসি পরিবর্তন করা হয়েছিল।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |