| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে চুরির ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ–রূপা ও মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 06-12-2025 ইং
  • 116243 বার পঠিত
চট্টগ্রামে চুরির ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ–রূপা ও মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩
ছবির ক্যাপশন: স্বর্ণ চুরির ঘটনায় মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ, রূপা ও মোবাইল ফোন উদ্ধারসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে স্বর্ণ চুরির ঘটনায় মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ, রূপা ও মোবাইল ফোন উদ্ধারসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই সাজ্জাদ, এসআই ইলিয়াছ মাদবর, এএসআই জসিম, এএসআই সুমনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে চোরাই মালামালসহ গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুয়েল (৩২), মোঃ হৃদয় (২১) ও মোঃ শরীফ (২৮)।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, চুরির ঘটনার পর দ্রুত অনুসন্ধান ও অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই চোরাই স্বর্ণ, রূপা ও মোবাইলসহ চক্রটির সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে এবং  আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর