| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 91634 বার পঠিত
সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে সীমানা বিরোধে নিহত মো. নবিউল হকের মরদেহ চমেক মর্গে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. নবিউল হক (৭৫)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং সিরাজুল হকের পুত্র।

শুক্রবার (সকাল আনুমানিক ৭টা) নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট মেয়ে সাজেদা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে প্রতিবেশী সুমনের পরিবারের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বাড়ি পরিমাপ করে সীমানা নির্ধারণে এলাকাবাসী সম্মত হলেও শুক্রবার সকালে বিরোধের চরম পরিণতি ঘটে।


তিনি আরও জানান, ফজরের নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় সুমন তার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে সুমন ও তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর শুরু করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমনের স্ত্রীকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর