দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে পুরো নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
দীর্ঘ দুই যুগ পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ–উদ্দীপনা। নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পোস্টার, ব্যানার ও তোরণের মাধ্যমে এলাকা সাজানো হয়েছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা পর্যায় থেকে মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রা শুরু হবে। মূল কর্মসূচি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, মাইকিং, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা সবকিছুই সম্পন্ন হয়েছে।
অনেক নেতাকর্মী বলছেন, তারেক রহমানের আগমন মানেই পুরো চট্টগ্রামজুড়ে ঈদের মতো উৎসবের আবহ। বিএনপির দাবি, এ কর্মসূচিতে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
দলীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের হাজারো নেতাকর্মী মাঠে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন ও আগত জনতার সহায়তায় দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা একে ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |