| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকায় দপ্তরপ্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 19-02-2026 ইং
  • 125279 বার পঠিত
ভালুকায় দপ্তরপ্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: ভালুকায় দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি বাচ্চু।

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নিয়ে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। মতবিনিময় পর্বে দপ্তরভিত্তিক নানা সমস্যা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত চাহিদা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

প্রধান অতিথি আলোচনায় উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর