চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবর মাসব্যাপী “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেডে তিন শতাধিক মহিলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক সভা ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা।
চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং মহিলা শল্যচিকিৎসক দলের প্রধান ডা. সায়রা বানু শিউলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর, সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান, এবং ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে নিস্কৃতি চাকমা বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সচেতনতা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে এই রোগে মৃত্যুহার অনেক কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “নারীরা সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই তাদের সুস্বাস্থ্য রক্ষায় এমন প্রশিক্ষণমূলক কার্যক্রম নিয়মিত হওয়া উচিত।”
অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসক দল মহিলা পুলিশ সদস্যদের জন্য উদ্বুদ্ধকরণ আলোচনা, ভিডিও প্রদর্শনী এবং বাস্তব হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী চলছে ব্যাপক প্রচারণা, বিনামূল্যে চিকিৎসা সেবা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা, এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা।
এছাড়া প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন কার্যক্রমও অক্টোবর মাসব্যাপী চলবে।
এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম নগরীর নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহ প্রদান করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |