| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 190707 বার পঠিত
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় প্রেস ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন।


আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী।


সভায় উপস্থিত ছিলেন সীরাতুন্নবী মাহফিলের এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের (সাবেক কমিশনার), এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল, এবং উপজেলা শিবিরের সভাপতি আশরাফ উদ্দিন।


এছাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর