| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে বিআরটিএ’র রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে হেলমেট বিতরণ

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 11-11-2025 ইং
  • 189716 বার পঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে বিআরটিএ’র রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে হেলমেট বিতরণ
ছবির ক্যাপশন: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে চট্টগ্রামে রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে চট্টগ্রামে রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন পরিবহন কর্মকর্তা, সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং সাধারণ পথচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহাবুব কবির, 

সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, এবং বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-০২ সার্কেলের সরকারি রাজস্ব কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ।

এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতিতে যানবাহন চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়।

রোড ক্যাম্পেইনের অংশ হিসেবে মোট ২২ জন মোটরসাইকেল চালকের মাঝে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষ সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক সাড়া দেয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর