সীতাকুণ্ড প্রতিনিধি
জানা যায়, আজ শনিবার পাহাড়ে ভোজন দলীয় ও নির্দলীযসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ভূক্তা সংরক্ষণ অধিকার পরিষদের (সিআরবি) সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরীর এক বিশাল পিকনিকের আয়োজন করে। অনুষ্ঠানে মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক মামলায় জর্জরিত হয়ে যখন আমাকে ক্রসফায়ারের জন্য পরিকল্পনা করে আমাকে যখন গ্রেফতার করতে যায়। সংবাদ পেয়ে তার দুই মিনিট আগে আমি ঘর থেকে পালিয়ে যাই। অগণিত মানুষের দোয়া ও ভালবাসায় এখনো মহান আল্লাহতায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। এইজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। যে সকল নেতাকর্মীরা রাজনৈতিক মামলার কারণে ফেরারি হয়ে ঘর ছেড়ে পালিয়ে ছিলেন তাদের অনুরোধে আজকের এই আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি (এনসিপি) তানজিদ রহমান, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপি যুগ্ন সমন্বয়কারী রুবেল আনসারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অর্ধশত স্বেচ্ছাসেবক পরিকল্পনার শুরু থেকে কাজ করছিলেন। উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরীর আমন্ত্রণে দলমত ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানে ১৫০০ -২০০০ হাজার লোকের সমাগম ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জামিল।
এস এম ইকবাল হোসাইন তাং- ১৩-১২-২৫ ইং
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |