| বঙ্গাব্দ
ad728
ad728

নির্বাচনী সহিংসতা ভোটের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র: আবু সুফিয়ান

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 139660 বার পঠিত
নির্বাচনী সহিংসতা ভোটের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র: আবু সুফিয়ান
ছবির ক্যাপশন: চট্টগ্রামের জামাল খান এলাকায় মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

নির্বাচনী সহিংসতাকে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলির ঘটনা প্রমাণ করে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয়ভাবে তৎপর।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগকালে গুলিবর্ষণ এবং ঢাকায় বিএনপি নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব ঘটনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভোটের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রার্থী হিসেবে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে আবু সুফিয়ান বলেন, বিএনপি নিয়ম মেনেই আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। তবে মাঠে নামার আগেই সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা দলের সঙ্গে জনগণের গভীর সম্পর্কেরই প্রতিফলন।

তিনি বলেন, একসময় ভোটের দিন ছিল উৎসবমুখর। মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেত। কিন্তু বিগত সরকারের সময়ে ভোটের দিন আতঙ্কে পরিণত হয়েছিল। গুলি, বোমা ও ককটেলের রাজনীতি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

আবু সুফিয়ান আরও বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসে বিএনপি আস্থা রাখতে চায়। জনগণ সচেতন থাকলে কোনো অপশক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

নির্বাচিত হলে ক্ষমতাকে ভোগের বিষয় নয়, বরং জনগণের পবিত্র আমানত হিসেবে গ্রহণ করবেন জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো-অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম এবং আহমেদুল আলম চৌধুরী রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর