| বঙ্গাব্দ
ad728
ad728

রিহ্যাব নির্বাচনে চট্টগ্রামের সাফল্য, ভাইস প্রেসিডেন্ট মোরশেদুল হাসান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 8040 বার পঠিত
রিহ্যাব নির্বাচনে চট্টগ্রামের সাফল্য, ভাইস প্রেসিডেন্ট মোরশেদুল হাসান
ছবির ক্যাপশন: রিহ্যাব নির্বাচনে বিজয়ী চট্টগ্রামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে গত শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে। ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম থেকে সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। একইসঙ্গে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর।

এছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ জন আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন— ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশীষ রায় চৌধুরী।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আবাসন খাতের উন্নয়নে ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আবাসন খাতের দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।

নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যকে সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর