রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |