| বঙ্গাব্দ
ad728
ad728

রমজানের ছুটিতে পরীক্ষা, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 121966 বার পঠিত
রমজানের ছুটিতে পরীক্ষা, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ
ছবির ক্যাপশন: পবিত্র রমজান মাসের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সূচির মধ্যেই পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে

সরকার ঘোষিত পবিত্র রমজান মাসের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সূচির মধ্যেই পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, সরকারি ছুটির মধ্যেই ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে তা বাস্তবায়ন করছে স্কুল কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি হচ্ছে বলে তারা উল্লেখ করেছেন।

এদিকে প্রতিষ্ঠানের জারি করা একটি নোটিশে দেখা যায়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত মাহে রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে একই নোটিশে বলা হয়েছে। “কেবল মাসিক পরীক্ষা যথারীতি (অথবা অনলাইনে) অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি নোটিশে/ফোনে জানিয়ে দেওয়া হবে।”

শিক্ষার্থীরা তাদের অভিযোগে বলেন, রমজানের ছুটির সময় পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো দাবি বা অনুরোধ করা হয়নি। শিক্ষার্থীদের সম্মতি ছাড়াই একতরফাভাবে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

তারা আরও উল্লেখ করেন, সরকার ঘোষিত ছুটির সময় পরীক্ষা পরিচালনা সরকারি নির্দেশনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো অভিযোগপত্রে শিক্ষার্থীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, সরকারি নির্দেশনা অমান্য করে ছুটির সময় পরীক্ষা নেওয়া হলে তা বিধিবহির্ভূত হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর