রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে ২০২৬ সালে দেশের মাদরাসাগুলোতে টানা এক মাসের বেশি সময় পাঠদান বন্ধ থাকবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মাদরাসাগুলোতে মোট ৭০ দিনের বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় ছুটি শুরু হবে।
এই দীর্ঘ ছুটির মধ্যে রয়েছে রোজা, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি। সব ছুটি শেষে আগামী ২৭ মার্চ মাদরাসা খুলবে। সাপ্তাহিক বন্ধসহ এ সময়ে মোট এক মাস ১০ দিনের দীর্ঘ অবকাশ নির্ধারণ করা হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মাদরাসায় উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১৫ দিন। দুর্গাপূজার জন্য রাখা হয়েছে তিন দিনের ছুটি। এছাড়া শীতকালীন অবকাশসহ অন্যান্য ছুটি মিলিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।
এদিকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসাগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন থেকে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। দাখিল পর্যায়ের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১২ নভেম্বর থেকে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |