চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার আগামী ৩ বছর পরিচালনা জন্য কমিটি গঠনের উদ্দেশ্যে গত ২২ মার্চ রবিবার এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অংশগ্রহণকারী স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ লোকমান ফারুকী-কে সভাপতি এবং জনাব রফিক উদ্দিন আহমদ-কে সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।
তারা উভয়েই মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |