| বঙ্গাব্দ
ad728
ad728

ওমানে নিহত চার ভাইয়ের দাফন সম্পন্ন রাঙ্গুনিয়ায়

রিপোর্টারের নামঃ আরিফুল হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 11694 বার পঠিত
ওমানে নিহত চার ভাইয়ের দাফন সম্পন্ন রাঙ্গুনিয়ায়
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় চার সহোদরের জানাজায় মানুষের ঢল।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নিহত রাঙ্গুনিয়ার একই পরিবারের চার সহোদরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার ওমানে গাড়ির ভেতরে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। এক সপ্তাহ পর মঙ্গলবার রাতে তাদের মরদেহ দেশে পৌঁছায়।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষ অংশ নেন।

জানাজায় ইমামতি করেন নিহত চার সহোদরের বেঁচে থাকা একমাত্র ছোট ভাই মাওলানা মো. এনাম। এ সময় সন্তানদের জন্য মঙ্গল কামনায় জায়নামাজে মুনাজাতে ও সেজদায় অবনত ছিলেন তাদের মা। হৃদয়বিদারক এ দৃশ্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

                                      

পরে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার ভাইকে দাফন করা হয়। জানাজায় রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের ঢল নামে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার সহোদরের মরদেহ গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও স্বজনরা।

ভোরে মরদেহগুলো রাঙ্গুনিয়ায় পৌঁছালে সেখানে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

গত বুধবার ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার সহোদরের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওমান পুলিশের তদন্তে জানা যায়, দীর্ঘ সময় গাড়ি চালু থাকায় গাড়ি ও এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর