| বঙ্গাব্দ
ad728
ad728

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুয়া’, জাতির জন্য লজ্জাজনক, শফিকুর রহমান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ২৪
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 586 বার পঠিত
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুয়া’, জাতির জন্য লজ্জাজনক, শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সমাবেশে বক্তব্য রাখছেন শফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, সম্প্রতি কক্সবাজারের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাবি করেছেন, বিরোধী দল বাজেটে মাদক ও ধূমপানজাত পণ্যের কর বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেছে। তিনি এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এমন কোনো কর্মসূচি পালন করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য।

তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের ভুল তথ্য দেওয়া দেশের জন্য ক্ষতিকর। যারা প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য পৌঁছে দিচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেট নিয়ে বিরোধী দলের প্রতিক্রিয়া জানানো গণতান্ত্রিক চর্চার অংশ। সমালোচনা সহ্য করার মানসিকতা না থাকলে বৃহৎ জনগোষ্ঠীর দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।

সরকারের জনপ্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার হতে পারে না।

সংসদের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জনগণের বিভিন্ন সমস্যা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে চাইলেও সে সুযোগ দেওয়া হয়নি। তবে জনগণের পক্ষে কথা বলা অব্যাহত থাকবে।

দুর্নীতি ও চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ নির্বাচিত সরকারের কাছে পরিবর্তনের আশা করেছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সরকার অস্বস্তি বোধ করে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর