| বঙ্গাব্দ
ad728
ad728

কমিটির ব্যবসা আমরা করি না, জনগণই নেতৃত্ব ঠিক করবে - হুম্মাম কাদের চৌধুরী

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 28-08-2025 ইং
  • 215573 বার পঠিত
কমিটির ব্যবসা আমরা করি না, জনগণই নেতৃত্ব ঠিক করবে - হুম্মাম কাদের চৌধুরী
ছবির ক্যাপশন: সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিলেন, তার গর্জন আপনারা শুনেছেন—আমি সেই বাবার সন্তান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী নিজেকে রাঙ্গুনিয়ার সন্তান উল্লেখ করে বলেন, আঠারো বছর বয়স থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার। মোকাবিলা করতে হলে সামনে এসে দাঁড়ান। সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিলেন, তার গর্জন আপনারা শুনেছেন—আমি সেই বাবার সন্তান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিচুবাগান বাস স্টেশন চত্বরে আয়োজিত এক জনসভায় তিনি এউ কথা বলেন। 

গত ১৬ বছরে যারা নির্যাতন করেছে,মামলা দিয়েছে,হামলা করেছে-তাদের বিচার হতেই হবে। সরকার যদি মনে করে বিচার করতে সময় লাগবে, তাহলে তাদের আমাদের ওপর ছেড়ে দিক, বিচার আমরা করব।

তারেক রহমান দেশে ফেরার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব ও প্রতিনিধিত্ব জনগণ ঠিক করে নেবে উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, যারা শহরে বসে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাদের বলে দিচ্ছি—এই কমিটির ব্যবসা আমরা করি না, জনগণই ঠিক করবে তাদের নেতৃত্ব। 

মাদকবিরোধী অবস্থান নিয়ে হুম্মাম কাদের চৌধুরী বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। নির্বাচনের আগেই তাদের খালি করে দেবো। দলের ভেতর গ্রুপিং প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গ্রুপিংয়ের কারণে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। কর্মীদের বলবো—আমাদের মাথা নত করতে হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মাথা উঁচু করে বলতে হবে আমরা জিয়ার সৈনিক। গণতন্ত্রে বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে,ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আশা করি সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করে সংসদে পাঠাবেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম. আনোয়ারুল হক বাবুল এর সভাপতিত্বে ও চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাছের ও সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. ইরফান এর যৌথ সঞ্চালনায় সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব লায়ন শওকত আলী নুর,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী,যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন,জনসভা প্রস্তুতি কমিটির সদস্য রাঙ্গুনিয়া উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক শোয়াইব কাদের,চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদল সিনিয়র যুগ্ম সম্পাদক মো.সোলাইমান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী নাজিম উদ্দীন,চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর