পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো: কাজী সালাউদ্দিনের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বাদে আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় গণসংযোগ থাকলেও বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে রোগমুক্তির জন্য এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। আগামী দু'দিন নির্বাচনী প্রচারণার সকল কার্যক্রম বাদ দিয়ে উপজেলার প্রত্যেকটি এলাকায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিভিন্ন অনুষ্ঠানের ঘোষণা দেন মো: কাজী সালাউদ্দিন।
দোয়া মাহফিলে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা। তিনি দেশবাসী ও সীতাকুণ্ডবাসীর কাছে নেত্রীর দ্রুত আরোগ্য ও মুক্তির জন্য দোয়া কামনা করেন। তিনি আরো বলেন,আগামীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে নির্বাচনী প্রচারণা আরো জোরদার করা হবে।
দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |