| বঙ্গাব্দ
ad728
ad728

রাষ্ট্রীয় ছুটি অমান্য: সীতাকুণ্ডের শিল্প প্রতিষ্ঠান ও শিপইয়ার্ড সচল

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 31-12-2025 ইং
  • 146889 বার পঠিত
রাষ্ট্রীয় ছুটি অমান্য: সীতাকুণ্ডের শিল্প প্রতিষ্ঠান ও শিপইয়ার্ড সচল
ছবির ক্যাপশন: সীমা অটোমেটিক রি-রোলিং মিলে রাষ্ট্রীয় ছুটির দিনে কাজ করছেন শ্রমিকরা

সীতাকুণ্ড প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির দিনেও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কিছু কারখানা ও শিপইয়ার্ড খোলা রাখা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণার পরও মালিকপক্ষের এই পদক্ষেপে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলে দেখা যায়, ভাটিয়ারী উপজেলার বানুবাজার এলাকার সীমা অটোমেটিক রোলিং মিলসহ কিছু শিল্প প্রতিষ্ঠান সচল ছিল। এছাড়া সাগর উপকূলে অবস্থিত কয়েকটি শিপইয়ার্ডও খোলা ছিল, যার মধ্যে রয়েছে সোনাইছড়ি ইউনিয়নের কে এস বি স্টিল ও কুমিরা এলাকার প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন।

সীমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সীমা অটোমেটিক রি-রোলিং মিলের পরিচালক মো: মামুন উদ্দিন ফোন রিসিভ না করলেও জানা যায়, সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রার্থী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সীমা রোলিং মিলের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় ছুটি ঘোষণার বিষয়টি জানার পর খুশি হয়েছিলেন, তবে কর্তৃপক্ষ রাষ্ট্রীয় আদেশটি মানেনি, ফলে তারা বাধ্য হয়ে কারখানায় উপস্থিত হয়েছেন।

শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করা রাষ্ট্রদ্রোহের শামিল, এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সীতাকুণ্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি নাহিদ হাসান মৃধা বলেন, রাষ্ট্রীয় ঘোষণা অমান্য করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম ফোনে রিসিভ করেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর