| বঙ্গাব্দ
ad728
ad728

চান্দগাঁওয়ে গাড়ি রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-02-2026 ইং
  • 77204 বার পঠিত
চান্দগাঁওয়ে গাড়ি রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: চান্দগাঁওয়ে গাড়ি রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এলাকায় একটি গাড়ি রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, এস আলমের একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রথমে এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে এস আলমের গ্যারেজ সহকারী ওয়াসিম নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করা হয়। এ ঘটনার পর উভয় পক্ষ বিষয়টি সমাধানের জন্য পূরবী কাউন্টারে বসে।

তবে সেখানে আবারও কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এস আলমের লোকজন রশিদকে আঘাত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এরপর রশিদের লোকজন এস আলমের অফিসের বিলবোর্ড ভাঙচুর করে, সড়ক অবরোধ করে এবং এস আলমের এক কর্মীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর মেজর আশরাফ ও মেজর শাতিলের নেতৃত্বাধীন টিম এবং চান্দগাঁও থানা পুলিশ। তারা অভিযান চালিয়ে তুলে নেওয়া ব্যক্তিকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের পাঁচজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

এদিকে ঘটনার পর এস আলমের ড্রাইভার থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। 

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর