| বঙ্গাব্দ
ad728
ad728

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 127611 বার পঠিত
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ জন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণ মাঠ নার্সারির পশ্চিম পাশের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন— মো. আলমগীর হোসেন (৩৬), মো. তসলিম (৩৯), মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, একটি লাল হাতলযুক্ত ছোরা এবং একটি স্টিলের চেইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-২০, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর