| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, নানা অনিয়মে জরিমানা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 21681 বার পঠিত
কর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, নানা অনিয়মে জরিমানা
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেনের নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জেবুন্নেছার সহযোগিতায় উপজেলার পুরাতন ব্রিজঘাট, চরপাথরঘাটার নুর মার্কেটে অবস্থিত “কর্ণফুলী হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার”-এ অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানে কোনো ল্যাবরেটরি টেকনোলজিস্ট উপস্থিত নেই। এছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কেমিক্যাল রিএজেন্টের ঘাটতি ছিল। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন রিএজেন্ট সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ল্যাব টু ল্যাব পরীক্ষা করার দাবি করা হলেও এর পক্ষে কোনো রিসিভ কপি বা রিপোর্ট দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

এছাড়াও অনুমোদন ছাড়াই ফিজিওথেরাপি কার্যক্রম পরিচালনা এবং টেকনোলজিস্ট ছাড়াই ইসিজি করা হচ্ছিল। অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাব পরিচালিত হচ্ছিল, যেখানে সংক্রমণ প্রতিরোধের (আইপিসি) নীতিমালা মানা হচ্ছিল না।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নিয়মনীতি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

এবিষয়ে ডা. সাহেদ ইকবাল বলেন, কর্ণফুলী হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সাথে আমার কোন সম্পর্ক নেই।এটাই অন্য একজন পরিচালকনা করে থাকেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর