| বঙ্গাব্দ
ad728
ad728

দুই দশকের অপেক্ষা শেষে চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে ঐতিহাসিক জনসভা ২৫ জানুয়ারি

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 18-01-2026 ইং
  • 138300 বার পঠিত
দুই দশকের অপেক্ষা শেষে চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে ঐতিহাসিক জনসভা ২৫ জানুয়ারি
ছবির ক্যাপশন: দীর্ঘ দুই যুগ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভার প্রস্তুতি পরিদর্শন করছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও মহানগর বিএনপির নেতারা।

দীর্ঘ দুই যুগ পর আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভার প্রস্তুতি চলছে। এই আয়োজনকে ঘিরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে পলোগ্রাউন্ড মাঠের অবকাঠামো ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ পরিদর্শন শেষে সিটি মেয়র জানান, আগামী ২৪ জানুয়ারি সড়কপথে ফেনী ও মিরসরাইসহ বিভিন্ন এলাকায় পথসভা শেষে চট্টগ্রামে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন ২৫ জানুয়ারি সকালে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যানকে চট্টগ্রামবাসী কাছে পাবে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এবং সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করেছেন তারেক রহমান।

ফারুক জানান, এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বেকারত্ব দূরীকরণ, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করা, উন্নত রাস্তাঘাট নির্মাণ, আধুনিক হাসপাতাল গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় কোটি কোটি গাছ লাগানো। একই সঙ্গে সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতারা মনে করছেন, পলোগ্রাউন্ডের এই জনসভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচার–প্রচারণায় নতুন গতি আনবে। সমাবেশ থেকে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তারেক রহমানের এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির দাবি, এই জনসভা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর